1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মাহমুদ আব্বাস: ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫.৪৪ পিএম
  • ২৪৯ Time View

ইসরাইল শান্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের লাগাতার হত্যা নির্যাতনের কথা তুলে ধরেন।

মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল আমাদের ভূমি দখলের জন্য উন্মত্ত অভিযান চালাচ্ছে, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করছে, আমাদের সম্পদকে তারা লুটপাট করার চেষ্টা করছে যেন এটি জনমানবহীন ভূখণ্ড। তিনি এক কোটি ৪০ লাখ ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছেন যাদের বাবা এবং পূর্বপুরুষেরা ৭৪ বছর আগে নাকাবা দিবসের করুণ পরিণতি বরণ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এখনো সেই নাকাবা দিবসের করুণ পরিণতি বয়ে চলেছে যা পুরো মানবতার জন্য লজ্জা ও অপমানের।

১৯৪৮ সালের নাকাব দিবসে ইসরাইল ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয় যে আগ্রাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর বিরাট সমর্থন ছিল। খবর- পার্সটুডের

এ সময় গত মে মাসে ইসরাইল সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের বিচারের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাশা করে মাহমুদ আব্বাস বলেন, আবু আকলে ফিলিস্তিনি নাগরিক ছিলেন তবে তিনি আমেরিকারও নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। আমি আশা করব আমেরিকার একজন নাগরিককে হত্যা করার পেছনে যারা দায়ী তাদের বিচার করবে আমেরিকা। কিন্তু আমেরিকা তা করবে না তার কারণ হচ্ছে হত্যা করেছে ইসরাইলিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com