1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

আফ্রিকাকে বিনামূল্যে সার দেবে রাশিয়া

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬.১১ পিএম
  • ১৬৫ Time View

মানবিক সহায়তার অংশ হিসেবে রাশিয়ার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বিনামূল্যে আফ্রিকার দেশগুলোকে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি কোনায়ে এই ঘোষণা দেন।

তিনি বলেন, আজকের বিশ্ব পরিস্থিতি সত্যিই অনেক খারাপ। বহুদিন ধরে আফ্রিকা মহাদেশ ক্ষুধা পীড়িত এবং এ অবস্থায় সার উৎপাদনকারী কোম্পানি হিসেবে আমরা এই মহাদেশকে বিনামূল্যে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা বিশ্ব খাদ্য সরবরাহ চেইনের অংশ।

উরালকেম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার তথ্য মতে, তার দেশে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে যার কারণে রাশিয়ায় খাদ্য নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। এখন রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ সার বাইরে পাঠাতে পারে। খবর- পার্সটুডের

সম্প্রতি উজবেকিস্তানের সমরকন্দ শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার তিন লাখ টন সার নিয়ে কয়েকটি জাহাজ আটক রয়েছে, এসব সার তিনি উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সরবরাহ করতে প্রস্তুত বলে ঘোষণা করেন।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য ব্রাসেলস রাশিয়া থেকে সার কেনার যে অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট পুতিন তাকে স্বাগত জানান, কিন্তু একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বলেন, এই জোট শুধুমাত্র ইউরোপের দেশগুলোকে রাশিয়া থেকে সার কেনার সুযোগ দিচ্ছে, অন্য দেশগুলোকে সে সুযোগ দিচ্ছে না।

গত জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রপ্তানি চুক্তি হয়। চুক্তি অনুসারে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে বিভিন্ন দেশে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে। চুক্তি অনুযায়ী রাশিয়ারও বিশ্বের বিভিন্ন দেশের কাছে রপ্তানি করার সুযোগ দেয়া হয়েছিল কিন্তু রাশিয়া বলছে এখনো নষ্ট সেই সুযোগ ব্যবহার করতে পারেনি। সার রপ্তানি ক্ষেত্রে ইউরোপীয় বন্দরগুলো রাশিয়ার জাহাজগুলোকে অনুমতি দিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com