1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম

বাস্তবায়ন হচ্ছে বসুন্ধরা গোল্ড রিফাইনারি প্রকল্প

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ৮.৩৫ পিএম
  • ৭২৯ Time View

রাষ্ট্রীয়মালিকানাধীন অগ্রণী, সোনালী, জনতা, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসরকারী এক্সিম ব্যাংকের ৪ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগে বাস্তবায়ন হচ্ছে ‘বসুন্ধরা গোল্ড রিফাইনারি’ প্রকল্প। মোট ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ে ‘বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড’ নামে এ স্বর্ণ পরিশোধনাগার প্রকল্পের অনুমতি পেয়েছে বসুন্ধরা গ্রুপ। মোট তহবিলের মধ্যে বসুন্ধরা গ্রুপ দেবে ১ হাজার ৪৯০ কোটি টাকা এবং বাকি ৪ হাজার ৩০০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে দেশের ছয়টি ব্যাংক।

এ প্রকল্প বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতের ‘ওয়ার্ল্ড এরা করপোরেশনের’ সঙ্গে দুই হাজার ৬৫৮ কোটি টাকার চুক্তি করেছে বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড। নির্মাণ কাজ সম্পন্ন হলে বসুন্ধরা গোল্ড রিফাইনারিতে দিনে ২০ কেজি স্বর্ণবার, ১৫০ কেজি জুয়েলারি, ৭০ কেজি রৌপ্য উৎপাদিত হবে। প্রকল্পে জমির মূল্য ৮৫৫ কোটি টাকা ও পরিশোধনাগারের যন্ত্রের মূল্য ধরা হয়েছে তিন হাজার ২৬৮ কোটি টাকা।

রাজধানীর ৩০০ ফিট ঢাকা-পূর্বাচল হাইওয়ের পাশে জোয়ার সাহারা এলাকায় ৪৭০ শতক জমিতে গড়ে তোলা হবে এই পরিশোধনাগার। এর নির্মাণকাজ চলছে। আমিরাতের ওয়ার্ল্ড এরা করপোরেশন এ পরিশোধনাগারটির যন্ত্রপাতি ক্রয়, প্যাকিং চার্জ, আমদানিতে পরিবহন ব্যয়সহ বিভিন্ন ধরনের খরচ বহন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com