বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

গাড়ির চাকায় পিষ্ট হলেন তিতুমীর কলেজের ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৫ Time View

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আফরিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নাজমুল (২৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।

তিনি জানান, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত আফরিনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS