1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বউয়ের অত্যাচারে এক মাস ধরে তালগাছে বৃদ্ধ

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২.২৯ পিএম
  • ২৪৮ Time View

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবার বিষয়টি খুব স্বাভাবিক। সেসবের সমাধান হয় আবার কখনও কখনও সেটা বিচ্ছেদেও গড়ায়।

কিন্তু ভারতের উত্তর প্রদেশের এক স্বামী ঘটিয়েছেন ভিন্ন এক কাণ্ড। স্ত্রীর অত্যাচারে তিনি গত এক মাস ধরে তালগাছে বসবাস করছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ডেইলি ইন্ডিয়ার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রাম প্রবেশ ঘটিয়েছেন এমন ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে ও স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে বাসা বেধেছেন তিনি।

তালগাছে বসবাসকারী রাম প্রবেশ বলেন, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

ওই ব্যক্তি জানান, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, রাম প্রবেশের পরিবার খাবার এবং জল একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন।

স্থানীয়দের দাবি, রাতের বেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই।

তাতে রাজি না হওয়ায় অবশেষে পুলিশ ডেকে নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ যায়। পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুমকিও দিলেন। লাভ হল না কিছুই। অবশেষে তারা একটা ভিডিও করে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com