বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

মামলা স্থগিত চেয়ে ড. ইউনূসের আপিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের নামে করা মামলা বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। আপিল আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

বুধবার এ আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানির কথা রয়েছে। বুধবার (২৪ আগস্ট) ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৭ আগস্ট মামলা বাতিল চেয়ে ড. ইউনুসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এ কারণে তাঁর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা ছিল না।

এর আগে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়। আপিল বিভাগের আদেশে রুল শুনানি শেষে আজ খারিজ করে দিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের নামে ওই মামলা করেন। ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS