1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

হাইকোর্টে ইমরান, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৫.১১ পিএম
  • ১৮৮ Time View
ইমরান খান

বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এর পরই তাঁর বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদ হাইকোর্টে গ্রেপ্তার-পূর্ব জামিনের আবেদন করেছেন। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান ইমরান খানের পক্ষে আবেদনটি দায়ের করেন। খবর জিও নিউজের

উল্লেখ্য, ইসলামাবাদে এক সমাবেশ থেকে হুমকি দেওয়ায় ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানায় গত শনিবার রাত ১০টায় এই এজাহার (এফআইআর) করা হয়।

এতে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ওই সমাবেশ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি–ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ভয়ভীতি প্রদর্শনের মূল উদ্দেশ্য পুলিশ কর্মকর্তা ও বিচার বিভাগকে আইনি বাধ্যবাধকতা পালনে বাধা দেওয়া। ইমরান খানের বক্তব্যের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে অস্থিরতা ও ভীতি ছড়িয়ে দেওয়া।

এদিকে, মামলার পর ইমরান খানের বানিগালা বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অননুমোদিত লোকজনের জন্য তাঁর বাসায় যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআই নেতা-কর্মীরাও ইমরান খানের বাসভবন চত্বরে অবস্থান নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com