1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

রুশ সেনাদের বিষ প্রয়োগ করেছে ইউক্রেন, দাবি রাশিয়ার

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৭.২৫ পিএম
  • ১৫১ Time View

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জারোপিজ্জিয়া অঞ্চলে একদল রুশ সৈন্যকে কিয়েভ বিষপ্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে মস্কো। গত মাসের শেষদিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার ওই মন্ত্রণালয় বলেছে, গত ৩‌১ জুলাই বিষে আক্রান্ত হওয়ার পর রুশ সেনাদেরকে একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের দেহে বিষাক্ত পদার্থ ‘বি’ টাইপর বোটুলিনামের উপস্থিতি ধরা পড়ে। এই বিষাক্ত পদার্থটি খাবারে মিশিয়ে দিয়ে যেকোনো মানুষের শরীরে প্রয়োগ করা যায়। খবর- পার্সটুডের

রুশ সেনাদেরকে বিষপ্রয়োগের ঘটনাকে ‘রাসায়নিক সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া বর্তমানে এ সংক্রান্ত গবেষণার তথ্যপ্রমাণ প্রস্তুত করার কাজ করছে।

এ সম্পর্কে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়ে ব্যর্থ হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে রাশিয়ার এ অভিযোগ নিয়ে কথা বলেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো। তিনি বলেন, রাশিয়া এ বিষয়টি স্পষ্ট করেনি যে, মেয়াদোত্তীর্ণ কৌটায় সংরক্ষিত মাংস খেয়ে রুশ সেনারা অসুস্থ হয়ে পড়েছে কিনা কারণ কৌটায় সংরক্ষিত খাবারের মেয়াাদ শেষ হয়ে গেলে সেখানে কখনও কখনও বোটুলিনাম বিষ তৈরি হতে পারে।

এর আগে গত মার্চ মাসে রাশিয়া বলেছিল, দেশটি ইউক্রেনে আমেরিকার সহযোগিতায় পরিচালিত রাসায়নিক গবেষণাগারের সন্ধান পেয়েছে যেখানে বিষাক্ত পদার্থ উৎপাদিত হতো। রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পর গবেষণাগারগুলো বন্ধ করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com