1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ক্রাইমিয়ার বিস্ফোরণকে অন্তর্ঘাত বললো রাশিয়া

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১০.৩৭ এএম
  • ১৫৩ Time View

উত্তর ক্রাইমিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গোলাবরুদ রাখার জায়গায় প্রথমে বিস্ফোরণ হয়। তারপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে য়ায়। ট্রেন চলাচলে তার প্রভাব পড়ে। রুশ সেনারা জানিয়েছে, কেউ গুরুতর আহত হননি।

রাশিয়ার অধিকারে থাকা বিমানঘাঁটিতেও পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে যায়।

রুশ সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে, এটা পুরোপুরি অন্তর্ঘাতের ঘটনা। ইউক্রেনের প্রতি অনুগত সশস্ত্র গোষ্ঠী এই কাজ করেছে। ক্রাইমিয়ায় রাশিয়ার সেনা যাতে বিপাকে পড়ে সেজন্যই তারা একাজ করেছে বলে দাবি করা হয়েছে।

এই অঞ্চলে মস্কোর উচ্চপদস্থ প্রতিনিধি জানিয়েছেন, বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। রেল চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। কয়েক হাজার মানুষকে কাছের গ্রামে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। তবে তিনি বিস্ফোরণের কারণ জানাননি।

গত সপ্তাহের এই বিস্ফোরণে রাশিয়ার অনেকগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। মস্কো প্রথমে জানিয়েছিল, এটা দুর্ঘটনা। এখন তারা এটাকে অন্তর্ঘাত বলে স্বীকার করছে।

এই ঘটনার পর ট্রেন চলাচল বিঘ্নিত হয়। কিছু ট্রেন বাতিল করতে হয়। অনেক ট্রেন দেরিতে চলে। ফলে রাশিয়ার সেনা নিয়ে যাওয়ার কাজে বিঘ্ন হয়।

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসনে ইউক্রেন সম্প্রতি লাগাতার আক্রমণ শানিয়েছে। এর ফলে রাশিয়ার সেনার সাপ্লাই রুট বিঘ্নিত হয়েছে। ইউক্রেন সরকারিভাবে এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের পর ইউক্রেনের কর্মকর্তারা তাদের খুশিও গোপন করেননি।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com