1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ মেয়র আতিকের

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১.৫৮ পিএম
  • ৯৯ Time View

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বিআরটি প্রকল্পের কাজে নূন্যতম নিরাপত্তা ব্যবস্থাপনা রাখা হয়নি। কমপ্লায়েন্স (নিরাপত্তা ব্যবস্থা) নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকায় এ প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এমন নির্দেশ দেন। এ সময় বিআরটি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, বিআরটি কর্তৃপক্ষ আমার সামনে আছেন। আমি গতকালও তাদের সঙ্গে কথা বলেছি। সচিবের সঙ্গেও কথা হয়েছে। আমি বলেছি বিআরটির কাজ বন্ধ করে দেব। আপনারা আমার সঙ্গে পরশু বসবেন। শুধু এই প্রজেক্টই নয়, ঢাকা শহরে যতগুলো প্রজেক্ট চলছে, সবগুলো বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। এসময় চলমান একটি প্রাইভেট কার গার্ডারের নিচে চাপা পড়ে। এতে পাঁচজন নিহত ও একজন আহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com