1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ব্যাংকগুলো ডলার প্রতি লাভ করতে পারবে ১ টাকা

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৭.৪২ পিএম
  • ২৩৫ Time View

ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবার আন্তর্জাতিক বাণিজ্যে ডলার কেনাবেচায় দামের ব্যবধান (স্প্রেড) বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি দামে বিক্রি করতে পারবে।

বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সমস্ত রপ্তানি আয় দ্রুত দেশে এনে নগদায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সদস্য ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আহমেদ জামাল, এ কে এম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের, বিএফআইইউয়ের প্রধান মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।

এবিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন এবং বাফেদার পক্ষে ছিলেন চেয়ারম্যান আতাউর রহমান প্রধান ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

সভার পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাজারকে কিভাবে খুব দ্রুত স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা যায় তার জন্য ব্যাংকগুলো পদক্ষেপ নেবে বলে তারা আমাদের আশ্বস্ত করেছে। তারা একমত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বাজার স্থিতিশীল হয়ে যাবে। ’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com