1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকবো

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.২৯ পিএম
  • ২০৫ Time View

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকবো। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকবো। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।’

১৫ আগস্টের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হবে। করণ একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

সোমবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বনানী কবরস্থানে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, ছাত্রলীগ সভাপতি, সোহেল তাজসহ সর্বস্তরের মানুষ বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

বনানী কবরস্থানের দায়িত্বপ্রাপ্তরা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদানসহ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের নিয়ে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতাকর্মীরাও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com