1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED

পরিকল্পনা প্রতিমন্ত্রী: দেশের অর্থনীতি সঠিক পথেই চলছে

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১০.১৬ এএম
  • ১৪৮ Time View

দেশের অর্থনীতি নিয়ে আতঙ্ক সৃষ্টির প্রয়াস বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি, ‘মূল্যস্ফীতির চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনীতি এখন পর্যন্ত সঠিক পথেই চলছে । ‘

রোববার (১৪ আগস্ট) দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন । সেমিনারে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

সেমিনারে প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘অনেকে বলছেন, বেইল আউটের জন্য আমাদের আইএমএফের কাছে যেতে হচ্ছে। আমরা শ্রীলঙ্কা হতে যাচ্ছি। আন্তর্জাতিকভাবেও কেউ কেউ বাংলাদেশকে নানাভাবে সতর্ক করছেন। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সে জন্য দেশি–বিদেশি যৌথ একটা প্রয়াস চলছে। কিন্তু আমাদের ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের অর্থনীতি এখনো পিছলে পড়েনি।

শামসুল আলম বলেন, ১৯৭৪–৭৫ সালে হক কথা পত্রিকা দেশের অনেক ক্ষতি করেছে। তারা একেক দিন মিথ্যার ঝুড়ি নিয়ে আসতো। সেই হক কথার ভূমিকা যেন কেউ আর না নিতে পারে, সে জন্য গণমাধ্যমকে সহনশীল আচরণ করার পরামর্শ দেন তিনি।

তবে মূল্যস্ফীতিকে দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন সরকারের এই প্রতিমন্ত্রী। শামসুল আলম বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে একটা স্বাচ্ছন্দ্যকর অবস্থায় আছি, এটা ঠিক। কিন্তু মূল্যস্ফীতি নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, এটাও সত্য। আমরা খুব উদ্বিগ্ন, সেই কারণেই সরকার টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য দিচ্ছে।’

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আমাদের রপ্তানি আয় প্রায় ৫৭৩ কোটি মার্কিন ডলার কমে যেতে পারে।’ সেই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান শুল্ক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তিনি। পাশাপাশি বাণিজ্য সহযোগী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বা সেপা চুক্তি করার পরামর্শ দেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে সরকারের ঋণ গ্রহণের চাহিদা বাড়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমেছে বলে জানান রিজওয়ান রাহমান।

দেশের বর্তমান অর্থনৈতিক অস্বস্তিকর অবস্থাকে সাময়িক বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম। তিনি বলেন, সরকার বিষয়গুলোকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। এ ছাড়া দেশের জ্বালানিসংকট কাটাতে অফশোর গ্যাসকূপ অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান শফিউল ইসলাম। এ জন্য বাপেক্সকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান জানান, ভারত ও চীনের মতো বেশ কিছু দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার বিষয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

গ্যাসের চাপ কম থাকায় শিল্পকারখানায় পণ্য উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানান বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় ব্যবসার খরচ বাড়বে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com