1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা

খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান ১৬ আগস্ট

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩.৩২ পিএম
  • ১৮০ Time View
Khaleda-Zia

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হতো ১৫ আগস্ট। এবার খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে ১৫ তারিখের পরিবর্তে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

রোববার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। 

তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনা করে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়াও তার জন্মদিন উপলক্ষে ঘটা করে কিছু করতে রাজি নন। তিনি নিজেই ২০১৬ সাল থেকে তার জন্মদিনে কেক কেটে যে আনন্দ উৎসব করা হতো, সেটা বন্ধ করে দিয়েছেন। জন্মদিনে কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিলের ব্যাপারে বেগম খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ১৫ আগস্ট কেক কাটার বদলে মিলাদ, দোয়া মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হতো। কিন্তু গত ২০১৯ সালে খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজনের দিন ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়।

বিএনপি বিএনপির মিডিয়া উইংয়ের একজন সদস্য জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বির্তক থেকে বেরিয়ে আসতে ১৫ তারিখের বদলে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com