রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন; ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ফেসবুক-ইউটিউবের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য জানতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৩ Time View

ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো, ইয়াহু, অ্যামাজনসহ অন্যান্য ওয়েবসাইটগুলোতে গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চেয়েছে সরকার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো চিঠিতে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিতে সব ধরনের তথ্য জানাতে বলা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) কমিশনের উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস এগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে প্রতিমাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট দেওয়া অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান হতে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনও ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে গত ২০২১ সালে দেওয়া মাস ভিত্তিতে সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS