শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম  নড়াইলের নড়াগাতীতে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণে থানায় অভিযোগ  কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে শান্তির আশায় তেলের দামে আবারও পতন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.০৪ বিলিয়ন ডলার ক্রাউন সিমেন্টে ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ভাইস চেয়ারম্যান পুঁজিবাজারে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

অর্থমন্ত্রী: মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যায়। এর ফলে দেশে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে এপ্রিল, মে ও জুনে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড হয়। জুলাইয়ে এসে কিছুটা কমে এলেও এখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি আগের চেয়েও বেড়ে যাবে।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানির সঙ্গে অর্থনীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই জ্বালানির দাম বাড়লে পণ্য ও সেবার দাম বাড়বে। তার প্রভাব সার্বিক অর্থনীতি ও জীবনযাত্রার ওপরে পড়বে। অর্থাৎ দাম বাড়লে, খরচ বাড়বে আর খরচ বাড়লে মূল্যস্ফীতিও বাড়বে।

এ পরিস্থিতিতে গরিব মানুষ কষ্টে আছে, তাদের এই কষ্ট লাঘবে সরকার কী করবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, সবার জন্যই সরকার। এই ধরনের পরিস্থিতিতে গরিব মানুষের কষ্ট অনেক বেশি হয়। ইতোমধ্যে তাদের কষ্ট লাঘবে সরকার ওএমএস, টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা থেকে গরিব মানুষকে সুরক্ষা দিতে আরও কী সহায়তা দেয়া যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বলেন, ডলারের দাম বৃদ্ধি একটি বৈশ্বিক সংকট। এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের দেশে দেশে বাড়ছে ডলারের দাম। যারা যুদ্ধ করছে তাদেরও বাড়ছে, যারা যুদ্ধে উসকানি দিচ্ছেন তাদেরও বাড়ছে। বাংলাদেশেও তার প্রভাব আছে। তবে ডলারের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। শিগগিরই ডলারের দাম স্বাভাবিক হবে। পাশাপাশি দেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানির দাম বাড়ায় অর্থনীতিতে সার্বিক ক্ষতির প্রভাব কেমন হবে তার কোনো অ্যাসেসমেন্ট করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের মতো করে দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেছে। এখন দাম বাড়ানো হয়েছে। এর ফলে পণ্যমূল্য বাড়ছে। যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রা ও উৎপাদমুখী সব কর্মকাণ্ডে। এখন এই প্রভাব কতটা প্রকট হতে পারে বা কতটা সহনীয় থাকবে সে বিষয়ে নিশ্চয় অর্থ মন্ত্রণালয় একটা প্রভাব খতিয়ে দেখবে। একই সঙ্গে অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ এই পর্যালোচনার ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে ডলার ব্যবসায় অস্বাভাবিক মুনাফা করায় দেশি-বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কোনো কিছুই নিয়মের বাইরে হওয়া উচিত নয়। ব্যাংক চলে নিয়মের মধ্যে। নিয়মেই বলা আছে কী পরিমাণ টাকা ব্যাংকে রাখা যাবে, কী পরিমাণ বিনিয়োগ করা যাবে, আরও কী করতে হবে সেটিও বলা আছে। কেউ এর ব্যত্যয় ঘটালে শাস্তি পেতে তো হবেই। কোভিড-১৯ পরবর্তী সময়ে রপ্তানির তুলনায় প্রবাসী আয় (রেমিট্যান্স) কমে গেছে। একই সময় আমদানিও বেড়ে গেছে। এতে দেশে চরম ডলার সংকট দেখা দিয়েছে। তবে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS