1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

বীরগঞ্জে শিশুর প্রতি সহিংসতা বন্ধে দিনাব্যাপী কর্মশালা

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৮.২৫ পিএম
  • ১৫৭ Time View

দিনাজপুর প্রতিনিধি – শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক দিনব্যাপী কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, মোহন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফরজ আলী, ধর্মীয় নেতা কারী মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি এর প্রোগাম অফিসার সাধন দাস, অনিন্দিতা কুন্ডু, চাইল্ড পোক্টেশন অফিসার গোল্ডেল সরকারসহ মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যব অন্যান্য শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, ছাত্রছাত্রী, অভিভাবক প্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার মুল আলোচনার বিষয়বস্তু ছিল বিদ্যালয় পর্যায়ে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা। আলোচনায় শিশু সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয় ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সকলের সমন্বয়ের মাধ্যমে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গৃহিত হয় যা শিশু কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি, শিশু কল্যাণার্থে অংশীদারদের সমন্বয়ে বীরগঞ্জ কর্ম এলাকায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে (বাল্য বিবাহ, শারিরিক সহিংসতা, শিশু শ্রম) বিদ্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিশু সুরক্ষা রিপোর্টিং ও সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালার আয়োজন করে।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com