শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন।

রবিবার, (৭ আগষ্ট) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও পদে যোগ দেন তিনি ।

আইএফআইএল-এ যোগদানের পূর্বে তিনি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ মোশারফ হোসেন ১৯৮৭ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। উত্তরা ব্যাংকে দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে তিনি প্রধান ঝুঁকি কর্মকর্তা, ক্রেডিট প্রধান, শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, লোকাল অফিস ইনচার্জ ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।

উত্তরা ব্যাংক লিমিটেডে পেশাগত জীবনের শেষভাগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS