1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২

  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১০.৫৫ এএম
  • ১৭২ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়ে এক শিশুসহ ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা ছাড়াই দখলদার সেনাদের এসব পাশবিক হামলায় আহত হয়েছেন আরও ৮০ জন।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের একাধিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে থাকা ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারি শহীদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আল জাবারির পাঁচ বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও ৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর- পার্সটুডের

শুক্রবার দুপুরের পর গাজার বহুতলবিশিষ্ট একটি আবাসিক ভবনে মূল হামলা চালায় দখলদার সেনারা। বেসামরিক লোকজনে পরিপূর্ণ ভবনে হামলায় বহু মানুষ হতাহত হয়। এছাড়া, গাজা উপত্যকার আরো দু’টি স্থানে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খান ইউনিস এবং রাফাহ শহরের পাশাপাশি আল-শুজাইয়া সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি বাহিনীর বর্বরতার পর ইসলামি জিহাদ এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা আমাদের জনগণকে লক্ষ্য করে একটি যুদ্ধ শুরু করেছে। আমাদের সবার কর্তব্য নিজেদের এবং আমাদের জনগণকে রক্ষা করা।’

এছাড়া, গাজা উপত্যকার ইসরাইল বিরোধী প্রধান প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকেই এই উত্তেজনা শুরু করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সর্বশক্তি দিয়ে গাজা উপত্যকায় আমাদের জনগণকে রক্ষা করবে এবং প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com