1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভোলায় বিএনপির হরতাল কাল

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৮.০৬ পিএম
  • ১৬১ Time View

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বিকেলে নিজের বাসায় দলের নেতাদের নিয়ে জরুরি সভা করে হরতালের কর্মসূচি ঠিক করেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান বলেন, ‘পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর ঘটনায় আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সর্বাত্মক হরতাল পালিত হবে।’

প্রসঙ্গত, লোডশেডিং ও জ্বালানি বিষয়ক চলমান পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলিবিদ্ধদের একজন ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত জন আহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত ৩১ জুলাই দিবাগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা করেন উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com