1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি: আইভী

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ১০.৩১ পিএম
  • ৫৫৮ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বিগত পাঁচ বছরে নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে। আপনারা নিশ্চই এর ধারাবাহিকতা বজায় রাখবেন। আমি প্রতিটি ওয়ার্ডে ঘুরে দেখেছি। মাটি ও মানুষ বলছেন নৌকা নৌকা। আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো, আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দেন। যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে। আমি আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি আছি। আমি ঘর-সংসারের দিকে তাকাইনি। আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার পক্ষে এক পথসভায় তিনি এসব বলেন।

আইভী বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জনগণের ঘাঁটি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। কিন্তু এ শহরকে কলুষিত করা হয়েছিল। সে কারণেই নেত্রী আমাকে নৌকা দিয়েছেন।

তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান। মানুষকে সেবা করলেই আল্লাহকে পাওয়া যায়। আমি দীর্ঘদিন আপনাদের জন্য কাজ করেছি।

আইভী বলেন, যখন শহরে কেউ ছিল না তখন নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল। ২০১১ সালে নির্বাচন করেছি আপনারা লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ২০১৬ সালেও আপনারা একই কাজ করেছিলেন। এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে আমার পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের মানুষের মনের কথা আমার নেতারা বুঝেছেন, তারা জানেন জনগণ কী বলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com