1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

বাল্যবিয়ে দেওয়ায় কনের মা-ভাইয়ের কারাদণ্ড

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭.১২ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের মা জোছনা বেগম ও ভাই সোহাগকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বৈগ্রাম গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম এই আদেশ দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বলেন, ‘উপজেলার বৈগ্রাম গ্রামের স্বামী পরিত্যক্তা জোছনা বেগম তার ১৬ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার এক ছেলের সঙ্গে শুক্রবার রাতে গোপনে বিয়ে দেন। বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের মা ও বড় ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরের বাড়ি অন্য জেলায় হওয়ায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com