1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ইলিশের দাম কমেছে, সামনে আরও কমার আশা

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৭.০৫ পিএম
  • ১৮৪ Time View

ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা।

৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়, যা গত সপ্তাহে ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছিল। আর ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকা, যা গত সপ্তাহে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।

ব্যবসায়ীরা বলছে, কয়েকদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে ইলিশের দাম কিছুটা কমেছে। সামনে দাম আরও কমতে পারে।

তবে কাঁচা মরিচ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ২০০-২৪০ টাকা।

এদিকে, কাঁচা মরিচের মতো চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। সপ্তাহের ব্যবধানে সবজির দামে খুব একটা পরিবর্তন আসেনি। সবজির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। সেই সঙ্গে আলু, পেঁয়াজের দামেও পরিবর্তন আসেনি।

বৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম কমছে না বলে জানা গেছে। কাঁচা মরিচের দাম আরও কয়েকদিন এমন চড়া থাকবে বলে জানান ব্যবসায়ীরা।

ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়।

সবজিবাজার ঘুরে দেখা গেছে, বাজারে শিম আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা এখন সব থেকে বেশি দামে বিক্রি করছেন এ সবজিটি। এক কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়।

এছাড়া গাজর ১৩০-১৪০ টাকা ও পাকা টমেটো ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এসব সবজির দামে কোনো পরিবর্তন আসেনি।

গাজর ও টমেটোর দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে বরবটির দাম। গত সপ্তাহে ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটি এখন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি গত সপ্তাহের মতো ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া, বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়, কাকরোল ৫০-৭০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, পটল ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

দাম অপরিবর্তিত থাকার তালিকায় আরও রয়েছে করলা, কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা, কাঁচকলা। করলা ৪০-৫০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙে, চিচিঙ্গার কেজিও ৪০-৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com