শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

পিডিবিএল’র বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ৫০তম বোর্ড অব ডিরেক্টরস ও ৬৯তম দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিবিএল চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।

এই সময় সভায় আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসাইন এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ ।

এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানসহ বিভিন্ন ব্যাংকের ট্রেজারী বিভাগের প্রধানগণ এবং বিভিন্ন প্রাইমারি ডিলারগণও সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS