1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ইউক্রেনের সরকার পরিবর্তন চায় রাশিয়া

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪.৩৬ পিএম
  • ১৩০ Time View

ইউক্রেনের বর্তমান শাসকদের সরাতে চায় রাশিয়া। আফ্রিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ স্পষ্টভাবে এই কথা জানিয়েছেন। অবশ্য ক্রেমলিনের তরফ থেকে এর আগে জানানো হয়েছিল, তারা শাসক পরিবর্তন করতে চায় না।

তিনি বলেছেন, ‘ইউক্রেনের বর্তমান শাসকদের কোনোভাবে মেনে নেয়া যায় না। রাশিয়া ইউক্রনকে বর্তমান শাসকদের হাত থেকে উদ্ধার করবে। রাশিয়া ও ইউক্রেনের মানুয একসঙ্গে শান্তিতে থাকবেন। আমরা ইউক্রেনের মানুষদের বর্তমান শাসকদের সরাবার জন্য সাহায্য করব। কারণ, এই শাসকরা শুধু জনগণের বিরোধী তাই নয়, তারা ইতিহাসের বিরোধী।’

পশ্চিমা দেশগুলো অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির প্রশংসায় পঞ্চমুখ। তারা মনে করছে, জেলেনস্কি যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, তা প্রশংসার যোগ্য। কিন্তু লাভরভ বলেছেন, জেলেনস্কি এবং পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে।

রাশিয়া এখন আফ্রিকার দেশগুলিকে পাশে পেতে চাইছে। লাভরভ মিশর, রিপাবলিক অফ কঙ্গো সফর করেছেন। এবার তিনি উগান্ডা ও ইথিওপিয়া যাবেন। আফ্রিকার দেশগুলির উপর রাশিয়ার বেশ কিছুটা প্রভাব আছে। আফ্রিকার দেশগুলিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনোপক্ষ নেয়নি। ইউক্রেন অবশ্য লাভরভের সফরের কড়া সমালোচনা করে বলেছে, প্রথমে তারা খাদ্যসংকট তৈরি করেছে। তারপর এখন তারা আফ্রিকা গিয়ে দেশগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে খাদ্যশস্য সংক্রান্ত চুক্তি হয়েছে। তারপরই রাশিয়া ইউক্রেনের বন্দর-শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা করে। এখান থেকেই খাদ্যশস্য বাইরে পাঠানোর কথা। রাশিয়ার হামলার পর খাদ্যশস্য পাঠানো নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু রাশিয়া জানিয়ে দিয়েছে, তারা ওডেসায় রাখা সামরিক অস্ত্রসম্ভারের উপর আঘাত করতে চেয়েছে। খাদ্যসম্ভার যেখানে রাখা আছে, তা অনেক দূরে। লাভরভও জানিয়েছেন, চুক্তি মানবে রাশিয়া। তারা ইউক্রেন থেকে খাদ্যশস্য বাইরে আসতে দেবে।

ইউক্রেন জানিয়েছে, এই সপ্তাহেই খাদ্যশস্যভর্তি প্রথম জাহাজ বাইরে যাবে। জাতিসংঘের তরফেও জানানো হয়েছে, সব পক্ষ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

এদিকে জার্মানি তিনটি অত্যাধুনিক কামান দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে বিপুল পরিমাণে গোলাবারুদও দিয়েছে তারা। গত জুন মাসে জার্মানি সাতটি হাউইটজার কামান দিয়েছিল। এবার তারা দিয়েছে গেপার্ড কামান। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com