বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকটির এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

ঢাকা নর্থজোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান মীর রহমত উল্লাহ ও শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। এই সময় ঢাকা নর্থ ও সাউথ জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS