1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তাদের জন্য ‘নলেজভ্যালি’র উদ্ধোধন

  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৭.৩০ পিএম
  • ৫৬৪ Time View

উদ্ভাবনী মানসিকতার তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য সহ-কর্মক্ষেত্র হিসেবে রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘নলেজভ্যালি’।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ধানমন্ডির ১৪ নম্বর রোডে ড্যাফোডিল ফ্যামিলি টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলেজভ্যালির পরিচালক আকিব আরাফাত খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের (ডিসিএল) মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লি. কোম্পানি সেক্রেটারি মো. জহির উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আকিব আরাফাত খান বলেন, বাংলাদেশ একটি অসীম সম্ভাবনার দেশ। এই দেশের তরুণরা অসম্ভব মেধাবী এবং পরিশ্রমী। কিন্তু এদশে তরুণ উদ্যোক্তাবান্ধব কোনো পরিবেশ নেই। উদ্ভাবনী মানসিকতার তরুণ উদ্যোক্তাদের নানাভাবে বাধাগ্রস্ত হতে হয়।

LankaBangla
এই তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের কথা ভেবেই নলেজভ্যালি প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে তরুণ উদ্যোক্তারা নির্বিঘেœ তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। তিনি আরও বলেন, অনেক তরুণ ছোট্ট একটি অফিসের অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। তাদের জন্য নলেজভ্যালি শুধু অফিসের জায়গাই দেবে না, বরং ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন তার সবকিছুই করবে নলেজভ্যালি।

মোহাম্মদ নূরুজ্জামান তার বক্তব্যে বলেন, ড্যাফোডিল ফ্যামিলির যাত্রা শুরু হয়েছিল তথ্যপ্রযুক্তিকে কেন্দ্র করে। এখন তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তিকে কেন্দ্র করে তরুণরা যেসব উদ্যোগ গ্রহণ করবেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে নলেজভ্যালি। নলেজভ্যালির উদ্দেশ্য হচ্ছে উদ্ভাবনী তরুণ উদ্যোক্তাদেও জ্ঞানভিত্তিক উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

উল্লেখ্য, নলেজভ্যালি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে রয়েছে উদ্ভাবনী মানসিকতার তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য সহ-কর্মক্ষেত্রের ব্যবস্থা। এখানে রয়েছে আধুনিক ডিজাইনের অফিস, ফ্রি ইন্টারনেট, মিটিং রুম, গাড়ি পার্কিং, মেম্বারশিপ সুবিধাসহ অনেক কিছু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com