শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার জেনে নিন এ সপ্তাহের রাশিফল ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

বাস ও ট্রা‌কের মুখোমু‌খি সংঘর্ষে দুই চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় যাত্রীবা‌হী বাস ও ট্রা‌কের মুখোমু‌খি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

রোববার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বা‌স ও ট্রাকের চালক মারা যান। এ ছাড়াও ১৫ জ‌ন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হয়েছে। হতাহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS