1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৪.০৯ পিএম
  • ১৪০ Time View

দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এর আগে গত ১৫ জুলাই আস্থা ভোটে জেতার পরেও পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু সে সময় তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাননি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। খবর বিবিসির

একদিন আগেই তার সরকারের তিনটি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। এরপরেই প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাকে বিষয়টি জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। চলতি শরতেই আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

এক সপ্তাহ আগে দ্রাঘি যে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি শরিক দল আপত্তি জানায়। এ থেকে রাজনৈতিক সংকটের আশঙ্কা জানায় তারা।

শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।

বুধবার দ্রাঘি যখন পুনরায় ওই চুক্তি প্রস্তাব করেন তখন জোটের সমর্থন পাননি তিনি। এরপরেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি দেশটি ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যেই আবার চলতি বছর ব্যাপক খরা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও তেলের দামও বেড়েছে। ফলে সবকিছু মিলিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com