1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঋণসীমা ও বাড়লো সময় :ইডিএফ ফান্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯.২৯ পিএম
  • ২০৩ Time View

বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এ তহবিলের বর্ধিত সুবিধায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণ বিতরণ করতে পারবে।

একই সঙ্গে এই ফান্ড থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহক। আগে এর ঋণ সীমা ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের বর্ধিত ঋণ সীমা ৩০ মিলিয়ন ডলার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য বলবত করা হয়েছে। বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের ঋণের সীমা কোভিড অতিমারির প্রেক্ষাপটে ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।

একই দিনে জারি করা অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের অনুকূলে জুলাই ১৯, ২০২২ থেকে ছাড়কৃত ইডিএফ ঋণের দায় ঋণ সৃষ্টির মাধ্যমে পরিশোধ করা হবে সেসব প্রতিষ্ঠান পরবর্তীতে ইডিএফ ঋণ সুবিধা পাবে না বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com