বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

চট্টগ্রামে মানিলন্ডারিং প্রতিরোধ কর্মশালা এআইবিএল’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল), চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে।

রোববার (১৭ জুলাই) বন্দরনগরীর জামালখান শাখাস্থ সেন্ট্রাল কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ ও প্রধান কার্যালয়ের এসইভিপি ও কেন্দ্রীয় মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) কাজী মাহমুদ করিম।

এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে কর্মশালায় আগ্রাবাদ কর্পোরেট শাখা ও চট্টগ্রাম জোনের অধীনে ব্যাংকের ৩৭টি শাখার ব্যবস্থাপক ও ১১টি উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখা পর্যায়ে সন্দেহজনক প্রতিটি ট্রানজেকশন মনিটরিং এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এর নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS