1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৪.৩১ পিএম
  • ১২৮ Time View

ভারতের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এই নির্বাচনে লড়ছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী দলের যশবন্ত সিনহা।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই। প্রেসিডেন্ট নির্বাচনে ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেবেন।

এদিকে, বিজেপি প্রত্যাশা করছে, ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি দ্রৌপদী মুর্মু অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অন্যদিকে, তৃণমূল জানিয়েছে বিরোধী দলগুলোর প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত সিনহা যেন বিরোধীদের সব ভোট পান সেই ব্যবস্থা করেছেন তারা।

উল্লেখ্য, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য ও বিধায়করা ভোট দেন ব্যালটে। এটি তাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com