শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪৩৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজির হোসেন (১৬) নামে কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কুবরেগাড়ি লাইনপাড়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নাজির। স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই কিশোরের মরদেহের চারটি খণ্ড বস্তায় করে বাড়িতে নেওয়া হয়। নিহত নাজির হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, কিশোর নাজির মানসিক ভারসাম্যহীন ছিল। চিকিৎসাও চলছিল। মঙ্গলবার সকালে মাঠে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতায় ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীর চার খণ্ড হয়ে যায়। পরে স্থানীয়রা বস্তায় করে মরদেহ বাড়িতে নেই। তার পরিবারের কারোর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে কি না সেটা আমার জানা নেই। শাহাপুর ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক জমির হোসেন জানান, নাজির এর আগেও দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। দুদিন আগে মায়ের সঙ্গে রাগারাগির কারণে বাড়ি থেকে বের হয় কিশোর নাজির। সেই অভিযানে কুবরেগাড়ির মাঠ নামকস্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS