1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

দিল্লি হাইকোর্ট: স্বেচ্ছায় মিলনে সন্তানসম্ভবা হলে গর্ভপাত নয়

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩.২৬ পিএম
  • ২৭০ Time View

স্বেচ্ছায় যৌনমিলনে সন্তানসম্ভবা হয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারবেন না কোন অবিবাহিতা নারী। ২০০৩ সালের ‘মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগেনেন্সি রুলস্’ অনুযায়ী, অনাগত সন্তানের বয়স ২০ সপ্তাহের বেশি হলে গর্ভপাত করানো যাবে না। এই মর্মে, শনিবার (১৬ জুলাই) একটি মামলায় এমন রায় দেন দিল্লির হাইকোর্ট।

সম্প্রতি ২৫ বছরের এক তরুণী সন্তানসম্ভবা হয়ে আদালতের দ্বারস্থ হন। এই সময় তিনি জানান, প্রেমিকের সঙ্গে নিজের ইচ্ছাতে তারা ঘনিষ্ঠ হয়েছেন। কিন্তু এখনই তিনি মা হতে চান না। আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চান তিনি। বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের ডিভিশন বেঞ্চ তরুণীর আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে দিল্লির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিক্রিয়া জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ।

আদালত জানায়, ওই অবিবাহিতার গর্ভে থাকা সন্তানের বয়স যেহেতু ২০ সপ্তাহের বেশি। মানে এখন তরুণীর গর্ভে থাকা সন্তানের বয়স ২৩ সপ্তাহ। ২০০৩ সালের ‘মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগেনেন্সি রুলস্’ অনুযায়ী, অনাগত সন্তানের বয়স ২০ সপ্তাহের বেশি হলে তাকে গর্ভপাত করানো যাবে না।

আদালত জানায়, আইন অনুযায়ী- ধর্ষণ, নাবালিকা অবস্থায় সন্তানসম্ভবা হয়ে পড়লে অথবা বিয়ের পর সন্তানসম্ভবা হয়ে পড়েছেন অথচ দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান- এসব ক্ষেত্রে ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া যায়, অন্যথায় নয়।

সংশ্লিষ্ট মামলায় আদালত আরও জানান, ২৩ সপ্তাহের পর ভ্রুণ নষ্ট করা মানে একটি শিশুকে হত্যার অপরাধ করা। ওই তরুণীর যদি পারিবারিক বা সামাজিক সমস্যা থাকে, তিনি বাচ্চাটিকে দত্তক দিতে পারেন। তাকে জোর করে সন্তানের দায়িত্ব নিতে হবে না। কিন্তু গর্ভপাত করানো যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com