1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক ইউক্রেন সফর

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১.৫৮ এএম
  • ১৮৮ Time View

আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু । সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর- পার্সটুডের

ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শোইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া, ইউক্রেনের সেনারা দোনবাসের বেসামরিক জনগণের উপর যে বিপুল পরিমাণ গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

চলমান সামরিক অভিযানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ আবাচেভকে ‘গোল্ড স্টার’ পদকে ভূষিত করেন। শীর্ষ পর্যায়ের এই দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার ডিক্রিতে প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন আগেই সই করেছিলেন।

দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেয়ার ব্যাপারে ২০১৪ সালে বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তা পালন করতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় ২০১৪ সালে ওই চুক্তি সই হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com