1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৪.৫৭ পিএম
  • ২৭২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। ১০০টি কার্টনে করে ৬০০ পিস (৭৫০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারস প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিংয়ের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

ভারতীয় হাইকমিশনারের ভিসা অফিসার মনিশ সিং বলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেকটি কার্টনে ৬টি করে মোট ৬০০টি আনারস রয়েছে। আনারসগুলো এখান থেকে সরাসরি কূটনৈতিক কার্যালয় পদ্ম ভবনে যাবে। সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’

আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ভারতের ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ সিং, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেনসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com