1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

মা হচ্ছেন পরীমণি

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৮.০৫ পিএম
  • ৪৫০ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার (১০ জানুয়ারি) ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।

তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে এবং কাল বিলম্ব না করে সন্তান গ্রহণ করেছেন। 

পরীমণি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন পরীমণি। এরপর প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

অন্যদিকে শরিফুল রাজ এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com