শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

প্রাইম ব্যাংক ও পিজেএসসি’র মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭৬ Time View

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ অনসাইট স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা সেবা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান, রেসপন্স প্লাস হোল্ডিং পিজেএসসি-এর সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের মোনার্ক কাস্টমাররা সংযুক্ত আরব আমিরাতের বুর্জিল ও তাজমিল হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবার পাশাপাশি চিকিৎসা সেবার ব্যয়ের উপর বিশেষ সুবিধা পাবে। এছাড়া কম্পপ্লিমেন্টারি সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন, চিকিৎসা ভিসা, ট্রাভেল এসিস্ট্যান্স, দোভাষী সেবা, ভিডিও কনসালটেশনসহ আরোও অনেক সুবিধা উপভোগ করতে পারবে।

প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজ্যুমার ব্যাংকিং-এর প্রধান, এএনএম মাহফুজ এবং রেসপন্স প্লাস মেডিকেলের গ্লোবাল পেশেন্টস সার্ভিস এর সিনিয়র অ্যাসোসিয়েট মিল্টন ব্রিটো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেসপন্স প্লাস হোল্ডিং পিজেএসসি-এর সিইও মেজর টম লুইস বলেন, রেসপন্স প্লাস হোল্ডিংস-এর গ্লোবাল পেশেন্ট সার্ভিসেস সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বের অন্যতম মেডিকেল ট্যুরিজম স্থান হিসেবে গড়ে তোলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাইম ব্যাংকের সাথে এই সমঝোতার মাধ্যমে আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করতে পারব।

এদিকে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইম ব্যাংক সবসময় তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। এই সমঝোতা তারই প্রমাণ। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS