1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

ঈদে অনলাইন কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৭.৫৬ পিএম
  • ৩০২ Time View

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে পছন্দের অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী ১১ জুলাই, ২০২২ পর্যন্ত গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে জনপ্রিয় সব অনলাইন সাইট থেকে বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি কিনে নিতে পারেন এই ক্যাশব্যাক।

দারাজ, মোনার্ক মার্ট, বিডিশপ, সেবা এক্সওয়াইজেড, রবিশপ, অথবা ডটকম, সাদমার্ট, আইফেরি, প্রিয়শপ, সেল এক্সট্রা সহ প্রায় ৫০টি জনপ্রিয় অনলাইন থেকে কেনাকাটায় এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা এবং দিনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পেতে পারেন গ্রাহকরা। ক্যাশব্যাক অফার পেতে গ্রাহকের ন্যূনতম ৩০০ টাকা পেমেন্ট বিকাশ করতে হবে।

অফারের আওতাভুক্ত সব মার্চেন্ট এর তালিকা এবং অফারের বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে- https://www.bkash.com/kurbani_online_offer22। বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেইজেও অফারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com