1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আব্দুল হাকিম

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১০.০২ পিএম
  • ২৪৩ Time View

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আব্দুল হাকিম নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (০৮ জুন) তাকে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে বহাল করা হয়েছে।

মো. আব্দুল হাকিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের প্রথা অনুযায়ী নয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংক, রাজশাহীতে যোগদান করেন। তিনি, প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, প্রশাসন বিভাগ (বর্তমানে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট), ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।

আব্দুল হাকিম বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস ও গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স), এমএসসি (ফলিত গণিত), বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং ডিন্স এ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

আব্দুল হাকিম কৃষি ঋণ বিভাগে অতিরিক্ত পরিচালক (উপ-মহাব্যবস্থাপক) পদে থাকাকালীন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনেশন এ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি শ্রীলংকা, থাইল্যান্ড, ভারত, নেপাল, কেনিয়া ও জার্মানীতে অনুষ্ঠিত বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com