1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

৫ খাতে কমছে না কর

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৪১ Time View

দেশে ব্যবসা-বাণিজ্যের বিকাশের লক্ষ্যে বিভিন্ন খাতের কোম্পানির করপোরেট করের (Corporate Income Tax) হার কমানো হচ্ছে। আগামী ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটে কর হার কমানোর এই প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং তালিকাবহির্ভূত- সব ধরনের কোম্পানি-ই আছে।

কিন্তু এই সুবিধা থেকে বাদ পড়ছে দেশের আর্থিক খাত। ব্যাংক, বীমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (NBFI) চলতি বছরের হারেই করপোরেট কর পরিশোধ করতে হবে। এই কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে ভিন্ন ৩টি ক্যাটাগরিতে তালিকাভুক্ত।

এদের পাশাপাশি মোবাইল ফোন অপারেটর এবং সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোকেও চলতি অর্থবছরের (২০২১-২২) হারেই করপোরেট কর দিয়ে যেতে হবে। এই ৫ খাতের কোম্পানিগুলো যেন রূপকথার দুয়োরাণীর সন্তান।

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করেছেন, তাতে এই প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে বেশিরভাগ খাতের তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির করপোরেট করের হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম ব্যাংক, বীমা ও এনবিএফআই।

প্রস্তাবনা অনুসারে, আগামী অর্থবছরে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও এনবিএফআইকে ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে আয়কর পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরেও এসব প্রতিষ্ঠানের জন্য করপোরেট করের একই হার ধার্য আছে।

অন্যদিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) আগামী অর্থবছরেও চলতি বছরের মতো ৪০ শতাংশ হারে করপোরেট কর পরিশোধ করতে হবে।

এছাড়া সিগারেট প্রস্তুতকারী কোম্পানিকে ৪৫ শতাংশ হারে এবং মোবাইল ফোন অপারেটরকে ৪০ শতাংশ হারে কর দিতে হবে। চলতি বছরেও এসব কোম্পানির উপর একই হারে করপোরেট কর ধার্য আছে।

করপোরেট করের হার কমানোর কারণে আগামী অর্থবছরে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোম্পানিগুলো বাড়তি সুবিধা পাবে। কম কর পরিশোধ করতে হবে বলে পরিচালন মুনাফা একইরকম থাকলেও কোম্পানিগুলোর নিট মুনাফা বাড়বে।

তাতে বাড়বে তাদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা। লাভবান হবেন বিনিয়োগকারীরা। কিন্তু ব্যাংক, বীমা, এনবিএফআই, সিগারেট কোম্পানি ও মোবাইল ফোন অপারেটররা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হবেন এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com