1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের

সিরিজ জয় আফগানিস্তানের

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১০.২৪ এএম
  • ৮২ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ৮ উইকেটে জিতে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৮ রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে।

জবাবে ৫.৩ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রহমতউল্লাহ গুরবাজকে হারায় আফগানরা। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। এই দুজনে দ্বিতীয় উইকেটে ১৯৫ রান জুটি গড়ে আফগানিস্তানকে জয়ের অনেক কাছে নিয়ে গেছেন।

এরপর ৮৮ রান করে রহমত ফিরলে নতুন ব্যাটার হাসমতউল্লাহ শহীদিকে নিয়ে আফগানদের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন গুরবাজ।

এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪১ বলে ১২০ রানের ইনিংস খেলে। সবে ৪ ওয়ানডে খেলা ইব্রাহিমের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ১৯ রানের। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্লেজিং মুজারাবানি ও ডোনাল্ড তিরিপানো। এর আগে এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

বল হাতে নেমে শুরু থেকেই উইকেট তুলে নিয়েছেন আফগান বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে আউট হয়েছেন রেজিস চাকাভা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন ইনোসেন্ট কাইয়া।

এ ছাড়া ক্রেইগ আরভিনের ৩২, সিকান্দার রাজার ৪০ রানে ভর করে ২২৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ, ২টি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি, মোহাম্মদ নবি ও রশিদ খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com