ইউনিলিভার বাংলাদেশের সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)/ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ বিভাগে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ পুরস্কার প্রদান করে।
তাঁর নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং ব্যবসায়িক উৎকর্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি উদ্ভাবন, ব্যবসায়িক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং ভোক্তা, সমাজ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টারও প্রতিফলন।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে:
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা ছয় দশকেরও বেশি সময়ের। দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার প্রতিদিনের প্রয়োজন মেটাতে ইউনিলিভারের অন্তত একটি ব্র্যান্ড ব্যবহার করে। লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২০টিরও বেশি বিশ্বস্ত ব্র্যান্ডের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লাখো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে। ইউবিএল হলো ইউনিলিভার গ্লোবালের একটি সহায়ক প্রতিষ্ঠান যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ভোক্তাপণ্য সরবরাহ করে আসছে। ইউনিলিভার ও এর ব্র্যান্ডসমূহ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www.unilever.com.bd