1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯.৫৭ পিএম
  • ৬৩ Time View

শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির শেয়ারহোল্ডাররা। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলের বিপরীতে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের জন্য আলোচিত লভ্যাংশ ঘোষণা করেছিল।

ডিজিটাল বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় শেয়ারহোল্ডারদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, স্ট্যাটিউটরি অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে ৯টায় সভার কার্যক্রম শুরু হয়। এতে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম। এদিকে সভায় স্পন্সর পরিচালক হিসেবে অধ্যাপক এ এন এম এ জাহের এবং অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পুনর্নির্বাচিত হয়েছেন।

কোম্পানিটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জমা দিয়েছে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া প্রচলিত শ্রম আইন অনুযায়ী, কোম্পানির মুনাফার ৫ শতাংশ অর্থাৎ ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।

শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com