1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

নতুন বছরে বাড়ছে তেলের দাম

  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৮.২২ এএম
  • ২৯৫ Time View

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। বাংলাদেশ সময় সোমবার (৩ জানুয়ারি) বিকেল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ৯৫ সেন্ট। এদিন বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৭৩ ডলারে। খবর রয়টার্স

দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলেরও। সোমবার ব্যারেলপ্রতি ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ০৩ ডলার বেড়ে বিক্রি হয় ৭৬ দশমিক ২৪ ডলারে।

করোনা মহামারির মধ্যেই গত বছর ব্রেন্ট ক্রুড অয়েলের চাহিদা অন্তত ৫০ শতাংশ বেড়েছিল। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণ নতুন রেকর্ড গড়লেও হ্রাস পায়নি তেলের চাহিদাবৃদ্ধি। ২০২২ সালে এর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগ ব্যাংক ইউবিএসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে চলতি বছরের তেলের চাহিদা ছাড়িয়ে যাবে ২০১৯ সালের মাত্রাকেও। স্বাভাবিকভাবেই বাড়বে ক্রুড এবং তেল জাতীয় পণ্যের দাম। ২০২২ সালে ব্রেন্টের দাম উন্নীত হবে ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে।

এদিকে বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। এ অবস্থায় আগামী মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফের বৈঠকে বসছে তেল রপ্তানিকারকদের জোট ও এর মিত্র দেশগুলো (ওপেক প্লাস)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com