1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২.২৭ পিএম
  • ৫১ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।

আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com