1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

১ বছর মেয়াদ বাড়ল ব্যাংকের চেয়ারম্যান-পরিচালকদের সহযোগী প্রতিষ্ঠানে থাকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১০.৫১ এএম
  • ১৭৭ Time View

ব্যাংকের চেয়ারম্যান-পরিচালকরা ওই ব্যাংকের ফাউন্ডেশন বা সহযোগী প্রতিষ্ঠানে আরো এক বছর থাকতে পারবেন। একসাথে অনেক পদ শূন্য হলে অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবে ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে – ব্যাংকের এমন আশঙ্কাকে বিবেচনায় নিয়ে তাদের ওই পদে থাকার সময় আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এর আগে, ব্যাংকের চেয়ারম্যান-পরিচালকরা ওই ব্যাংকের ফাউন্ডেশন বা সহযোগী প্রতিষ্ঠানে থাকতে পারবেন না, আর যারা আছেন তাদের চলতি বছরের ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে গত ১১ মে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সাবসিডিয়ারিসহ ব্যাংকের অর্থায়নে গঠিত অন্যান্য কোম্পানি, প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যাংক কোম্পানিকেই বহন করতে হয় বিধায় উক্ত কোম্পানি/প্রতিষ্ঠানসমূহ দক্ষতার সাথে পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এখন ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ে সাবসিডিয়ারি কোম্পানি এবং ব্যাংকের অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠানে দায়িত্বরত চেয়ারম্যান, পরিচালক ও সদস্যের পদ একসাথে তাৎক্ষণিকভাবে শূন্য করা হলে প্রতিষ্ঠানের পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতার অভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। ফলশ্রুতিতে ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

সার্বিক দিক বিবেচনায় সাবসিডিয়ারি কোম্পানি এবং ব্যাংকের অর্থায়নে গঠিত অন্যান্য কোম্পানির প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দায়িত্বরত চেয়ারম্যান, পরিচালক ও সদস্যের শূন্য পদের জন্য ব্যাংকের দক্ষ উত্তরসূরি ও প্রতিস্থাপক গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ ও অব্যাহতি গ্রহণের মাধ্যমে পদ শূন্য করার সময় আগামী বছরের ৩০ জুন (২০২৩) পর্যন্ত বাড়ানো হলো।

আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বা ব্যাংকের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির চেয়ারম্যান, পরিচালক, সদস্য হিসেবে থাকতে পারবেন না।

কোনো ব্যক্তি যদি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাহলে তাকে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ বা অব্যাহতি গ্রহণ করে পদ শূন্য করতে বলা হয়েছে। পদ শূন্য হওয়ার তথ্য ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com