শিক্ষার্থীদের শিক্ষা ও আর্থিক জীবনের পথচলাকে আরও সহজ, নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি. চালু করেছে বিশেষায়িত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’। শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার সমন্বয়ে গঠিত এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয় প্রবণতা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ব্যাংকটি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘ট্রাস্ট নেক্সটজেন’-এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ট্রাস্ট নেক্সটজেন’-এর আওতায় শিক্ষার্থীদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে সহজলভ্য, সুবিধাজনক ও শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধার আওতায় আনার পাশাপাশি ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস, আর্থিক ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চায় উৎসাহিত করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি. অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলা এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।