1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯.০১ পিএম
  • ৭৮ Time View

সুজন চন্দ্র দাস, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট গ্রামে একটি রেলস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশকাইট গ্রামে রেলস্টেশন স্থাপন করা হলে দক্ষিণ মুরাদনগরের মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে আসছেন। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত রেলস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক ও মুরাদনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল আজিজ মোল্লা।

তিনি বলেন, বাঁশকাইট গ্রামে একটি রেলস্টেশন স্থাপন মুরাদনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এ দাবি কোনো একক ব্যক্তির নয়, বরং দক্ষিণ মুরাদনগরের সর্বস্তরের মানুষের। দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাঁশকাইটে দ্রুত রেলস্টেশন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন থেকে এলাকাবাসী তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রেলপথ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ কামনা করেন।

তাঁদের প্রত্যাশা, বাঁশকাইটে একটি রেলস্টেশন প্রতিষ্ঠিত হলে দক্ষিণ মুরাদনগরের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এলাকাবাসীর একটাই দাবি-আমাদের অধিকার, বাঁশকাইটে রেলস্টেশন চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com