1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ৫৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা। সেপ্টেম্বর মাসের কার্যক্রমের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

একই সময়ে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারীর পুরস্কার পেয়েছেন থানার এসআই মোঃ আল-আমিন, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় আতশবাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৯০ লিটার তৈল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিলে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তাঁরা যৌথভাবে সেপ্টেম্বর মাসে মোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।

সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নাছির উদ্দিন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও গ্রেফতারি পরোয়ানা তামিলে থানার সদস্যরা ধারাবাহিকভাবে কাজ

করে যাচ্ছেন। জেলা পুলিশের দেওয়া এ স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়াবে। ব্রাহ্মণপাড়াকে মাদক ও অপরাধমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com